রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়েছে, বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে।

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১৫ নভেম্বর (রোববার) সকাল সাড়ে ৯টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে সরকারের বিভিন্ন কার্যক্রম ও নীতিনির্ধারণী বিষয়ে আলোচনা করা হয়। এর মধ্যে ভ্যাট আইন, খেজুর আমদানি এবং জয়দেবপুর-ময়মনসিংহ ডুয়েল গেজ রেললাইন সম্পর্কিত বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল।

বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বার্ষিক সভা সম্পর্কেও মন্ত্রিসভাকে অবহিত করা হয়। বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা নিজ নিজ দফতরের গুরুত্বপূর্ণ কর্মকান্ড তুলে ধরেন।

মন্ত্রীসভার বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের কাজে গতিশীলতা আনতে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন।

বিজ্ঞাপন