বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে কৃত্রিম পা পেয়েছেন। তিনি বাম পা হারানোর পর দীর্ঘদিন ধরে চলাফেরায় সীমাবদ্ধতার মুখোমুখি ছিলেন।
শনিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আব্দুর রহিমের হাতে প্রস্থেটিক লিম্ব (কৃত্রিম পা) তুলে দেন। এ তথ্য নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি।
বাম পা হারানোর কারণে আব্দুর রহিমের দৈনন্দিন কার্যক্রমে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছিল। কৃত্রিম পা ব্যবহারের মাধ্যমে তার চলাফেরার সক্ষমতা পুনরুদ্ধার এবং স্বাভাবিক জীবনযাপনের পথ সুগম করা হয়েছে।
এ উদ্যোগের ফলে আব্দুর রহিমের চলাফেরার সীমাবদ্ধতা অনেকাংশে কমে আসবে এবং তিনি ব্যক্তিগত ও সামাজিক কর্মকাণ্ডে আরও সক্রিয়ভাবে অংশ নিতে পারবেন।