দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সীমান্তের ওপার থেকেও ষড়যন্ত্র চলছে।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) বিকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির র্যালিপূর্ব সমাবেশে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী সকল মতপার্থক্য ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
তারেক রহমান বলেন, 'ষড়যন্ত্র দেশের ভেতরেই হোক আর দেশের বাইরেই হোক, এক এক করে সব ষড়যন্ত্রের জবাব দেওয়া হবে।' তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, 'পতিত স্বৈরাচার ও তাদের দোসরেরা এখনো ষড়যন্ত্রে মেতে উঠেছে।'
তিনি আরো জানান, 'আবার তারা দেশে গুম-খুনের রাজনীতি ফিরিয়ে আনতে চায়।' তার মতে, ষড়যন্ত্রের বিষদাঁত ভেঙে দিতে হবে।
প্রধানমন্ত্রী উল্লেখ করেন, 'যে দেশের মানুষ ’৭১, ’৭৫, ’৯০ ও ’২৪ ঘটাতে পারে, সে দেশের মানুষকে ষড়যন্ত্র করে দাবিয়ে রাখা যাবে না।'