শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ, বিএনপির সাত দিনের কর্মসূচি

আজ ৭ নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। বিএনপি সাত দিনের কর্মসূচি ঘোষণা করেছে।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ, বিএনপির সাত দিনের কর্মসূচি

আজ ৭ নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। ১৯৭৫ সালের এই দিনে সিপাহী-জনতার বিপ্লবে দেশের রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তিত হয়।

জেনারেল জিয়াউর রহমান তৎকালীন ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আসেন। তিনি সেনাবাহিনীর অভ্যুত্থান ও পাল্টা অভ্যুত্থানের মধ্যে দেশকে স্থিতিশীলতার দিকে নিয়ে যান।

১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড এবং ৩ নভেম্বর চার জাতীয় নেতার হত্যার ঘটনার পর, ব্রিগেডিয়ার জেনারেল খালেদ মোশাররফ তার অনুসারীদের নিয়ে এক অভ্যুত্থান ঘটান। তিনি সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমানকে বন্দি করে প্রেসিডেন্ট খন্দকার মোশতাক আহমেদকে গ্রেফতার করেন।

৭ নভেম্বর সকালে সিপাহিরা ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলেন এবং জনতা রাজপথে নেমে আসে। খালেদ মোশাররফ পাল্টা অভ্যুত্থান ঠেকাতে গিয়ে প্রাণ হারান। এই ঘটনার মধ্য দিয়ে দেশের রাজনীতিতে এক অভূতপূর্ব সংহতির নজির সৃষ্টি হয়।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি সাত দিনের কর্মসূচি ঘোষণা করেছে। আজ সকাল সাড়ে ৮টায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও দলের কেন্দ্রীয় নেতারা।

এরপর নয়াপল্টন দলের কার্যালয়ের সামনে শোভাযাত্রায় নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী। শোভাযাত্রাটি নয়াপল্টন থেকে শুরু হয়ে কাকরাইলের প্রধান বিচারপতির বাসভবনের কাছে গিয়ে ডান দিকে মোড় নেবে।

শোভাযাত্রাটি হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে দিয়ে বাংলামোটর ও ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউয়ে গিয়ে শেষ হবে।

বিজ্ঞাপন