শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

রাষ্ট্রপতির আহ্বান: ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে ৭ নভেম্বরের চেতনা

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৭ নভেম্বরের চেতনায় ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন।

রাষ্ট্রপতির আহ্বান: ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে ৭ নভেম্বরের চেতনা

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (৬ নভেম্বর) দিবসটি উপলক্ষে দেওয়া এক বাণীতে এ কথা বলেন তিনি।

রাষ্ট্রপতি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে দেশের সকল নাগরিককে আন্তরিক শুভেচ্ছা ও ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহি-জনতার যুগান্তকারী বিপ্লবে অংশগ্রহণকারী সকল বীর সেনানী ও দেশপ্রেমিক জনতার প্রতি বিনম্র শ্রদ্ধা জানান।

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় জীবনে এক অবিস্মরণীয় দিন উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, দেশের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ ৭ নভেম্বর। তাঁবেদারি অপশাসন, দুর্নীতি, নৈরাজ্য ও আধিপত্যবাদী ষড়যন্ত্রের সেই কঠিন সময়ে ঐক্যবদ্ধ সিপাহি-জনতার বিপ্লবের মধ্য দিয়ে দেশ তার স্বাধীনতা ও সার্বভৌমত্ব ফিরে পায়।

রাষ্ট্রপতি আরও বলেন, সিপাহি ও জনতার এই সংহতি ছিল স্বাধীনতার চেতনায় উজ্জীবিত এক অভূতপূর্ব জাগরণ। আমাদের সশস্ত্র বাহিনী দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষায় সর্বদা সংহতি ও ঐক্য প্রকাশ করেছে।

তিনি উল্লেখ করেন, জাতীয় স্বাধীনতা-সার্বভৌমত্বের বিরুদ্ধে বারবার ষড়যন্ত্র হয়েছে, গণতন্ত্র ভূলুণ্ঠিত হয়েছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি নির্বাচিত সরকারের নেতৃত্বে দেশ আজ আবার গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে।

রাষ্ট্রপতি বলেন, ৭ নভেম্বরের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে দেশ ও জনগণের স্বার্থে ‘সবার আগে বাংলাদেশ’ দর্শনের ভিত্তিতে পরিচালিত হবে রাষ্ট্র। জাতীয় স্বার্থ, সাম্য, ন্যায্যতা ও গণতন্ত্রচর্চা পাবে সর্বোচ্চ অগ্রাধিকার।

বিজ্ঞাপন