শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করায় হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার দুপুরে সিলেট নগরীর আখালিয়া এলাকার একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়।
দলীয় নেতাকর্মীরা জানান, মন্ত্রী সকালে সিলেট-৪ আসনের কোম্পানীগঞ্জ উপজেলায় কয়েকটি উন্নয়নমূলক কাজ ও কর্মসূচিতে অংশ নেন। এর পর তিনি বুকে ব্যথা অনুভব করলে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
চিকিৎসকরা জানিয়েছেন, মন্ত্রী আশঙ্কামুক্ত। তবে শারীরিক অবস্থার কারণে তাকে হাসপাতালে পূর্ণ বিশ্রামে রাখা হয়েছে।