শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

কক্সবাজারে মানবপাচার চক্রের সঙ্গে গোলাগুলিতে নিহত সেনাসদস্য তিতাস শেখ

কক্সবাজারে মানবপাচার চক্রের সঙ্গে গোলাগুলিতে নিহত সেনাসদস্য তিতাস শেখের পরিবারে শোকের ছায়া।

কক্সবাজারে মানবপাচার চক্রের সঙ্গে গোলাগুলিতে নিহত সেনাসদস্য তিতাস শেখ

কক্সবাজারের টেকনাফে মানবপাচার চক্রের সঙ্গে গোলাগুলিতে নিহত সেনাসদস্য তিতাস শেখের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। তিনি ফরিদপুরের লস্করদিয়া গ্রামের বাসিন্দা।

তিতাসের বাবা আফজাল শেখ বাকরুদ্ধ অবস্থায় রয়েছেন, এবং তার মা রেখা বেগম আহাজারী করছেন। পরিবার সূত্রে জানা যায়, তিতাস আগামী মাসে তার স্ত্রীকে কর্মস্থলে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবারে গভীর শোক নেমে এসেছে।

তিতাস শেখ টেকনাফের রঙ্গীখালী আর্মি ক্যাম্পে কর্মরত ছিলেন। গতকাল বৃহস্পতিবার টেকনাফে মানবপাচারকারী চক্রের সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে আহত হন। পরে তাকে রামু সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় মৃত ঘোষণা করা হয়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত তিতাসের মরদেহ রামুতে রয়েছে। তার ছোট ভাই মরদেহ আনতে গেছেন। প্রক্রিয়া শেষে মরদেহ নিয়ে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়া হবে বলে জানিয়েছে পরিবার।

বিজ্ঞাপন