মালয়েশিয়ায় কর্মসংস্থানের উদ্দেশ্যে যেতে ইচ্ছুক বাংলাদেশি কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য অনুমোদিত ৫১টি মেডিকেল সেন্টারের তালিকা প্রকাশ করেছে ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেম (এফডব্লিউসিএমএস)। শুক্রবার (৬ নভেম্বর) সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত তালিকা অনুযায়ী, অনুমোদিত কেন্দ্রগুলো ঢাকা অঞ্চলে অবস্থিত।
এফডব্লিউসিএমএস জানায়, বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় যেতে প্রত্যেক কর্মীকে বাধ্যতামূলকভাবে বায়োমেডিকেল স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে। স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন না হলে ই-ভিডিআর (eVDR) আবেদনের প্রক্রিয়া শুরু করা যাবে না।
সংস্থাটি কর্মীদের সতর্ক করেছে যে, অনুমোদিত তালিকার বাইরে অন্য কোনো মেডিকেল সেন্টারে স্বাস্থ্য পরীক্ষা না করানোর জন্য। তালিকাভুক্ত মেডিকেল সেন্টারগুলোর মধ্যে রয়েছে:
১. এশিয়া ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল সেন্টার লি. — ৪ ইনার সার্কুলার রোড, হোটেল আসর, ফকিরারপুল, মতিঝিল।
২. ফেমাস স্পেশালাইজড হাসপাতাল — বাড়ি ৫, ব্লক এইচ, বাড়িয়া বাজার, বনশ্রী, রামপুরা।
৩. গ্লোবাল মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টার লি. — ৮২, বীর উত্তম জিয়াউর রহমান রোড, বনানী।
৪. হিউম্যান ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল সেন্টার — ১০২/১/এ, নতুন পল্টন।
৫. ইবনে ওমর মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার — ফাহিমা টাওয়ার, ৪২/৪৩ পুরানা পল্টন।
৬. আইডিয়াল ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল সেন্টার — ৫৩ ডিআইটি এক্সটেনশন রোড, নয়াপল্টন।
৭. জান্নাত মেডিকেল সার্ভিসেস — ৪৭৭, আশকোনা মেডিকেল রোড, দক্ষিণখান।
৮. ল্যাব সায়েন্স ডায়াগনস্টিক — ১৫৩/১, গ্রিন রোড, ধানমন্ডি।
৯. লিডিং হেলথ চেক আপ লি. — ৫৮ পূর্ব হাজীপাড়া, ডিআইটি রোড, রামপুরা।
১০. পারফেক্ট মেডিকেয়ার লি. — ১৮৬ শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, বিজয়নগর।
এভাবে আরও ৪১টি মেডিকেল সেন্টারের নাম ও ঠিকানা উল্লেখ করা হয়েছে। বিস্তারিত তথ্য এফডব্লিউসিএমএস-এর ওয়েবসাইটে পাওয়া যাবে।