শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

বিনামূল্যে মালয়েশিয়ায় ১১২ জন কর্মী নিয়োগের সুযোগ

বিনামূল্যে মালয়েশিয়ায় ১১২ জন দক্ষ পুরুষ কর্মী নিয়োগের সুযোগ।

বিনামূল্যে মালয়েশিয়ায় ১১২ জন কর্মী নিয়োগের সুযোগ

বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) এর মাধ্যমে মালয়েশিয়ায় ১১২ জন দক্ষ পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে বিনা খরচে।

বোয়েসেলের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মালয়েশিয়ার ‘ডিএইচএল সাপ্লাই চেইন (মালয়েশিয়া) এসডিএন. বিএইচডি.’ কোম্পানিতে ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ ও টেকনিক্যাল স্কিল ওয়ার্কার্স পদে এসব কর্মী নিয়োগ দেওয়া হবে।

নির্বাচিত কর্মীদের মাসিক মূল বেতন হবে ১ হাজার ৭০০ মালয়েশিয়ান রিঙ্গিত। আবেদনকারীদের বয়স ২২ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে এবং চাকরির মেয়াদ তিন বছর। সপ্তাহে ছয় দিন দৈনিক আট ঘণ্টা কাজ করতে হবে।

নিয়োগকারী প্রতিষ্ঠান অতিরিক্ত সুবিধা হিসেবে ওভারটাইম, আবাসন, প্রাথমিক চিকিৎসা ও যাতায়াত সুবিধা প্রদান করবে।

আগ্রহী প্রার্থীরা আজ ৬ নভেম্বর সকাল ১০টা থেকে ৮ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত বোয়েসেলের নির্ধারিত অনলাইন লিংকে আবেদন করতে পারবেন। বোয়েসেল জানিয়েছে, নিয়োগের কোনো পর্যায়েই প্রার্থীকে অর্থ ব্যয় করতে হবে না এবং তাই সকলকে আর্থিক লেনদেন থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন