রবিবার, ০২ আগস্ট, ২০২৬
ব্রেকিং
আইডাহোর ফাস্ট ফুড রেস্তোরাঁয় বন্দুকধারীর হামলায় নিহত কয়েকজন কলম্বিয়ায় গাড়ি বোমা হামলায় ১১ আহত, নির্বাচন সামনে গাজার হাসপাতালে ইসরায়েলি হামলা, চিকিৎসাসেবা ব্যাহত হওয়ার আশঙ্কা আলজেরিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ২৫, ৪৪ জন আহত বগুড়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৪ ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় তিনজন নিহত যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে ব্যাপক ক্ষতি, প্রতিশোধের ঘোষণা আইআরজিসির রাশিয়ার বিমান হামলায় ইউক্রেনে নিহত ৮, পোল্যান্ডের যুদ্ধবিমান মোতায়েন ইরানে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিহত ৩, শিশুদেরও গুরুতর আঘাত ইরানে যুক্তরাষ্ট্রের হামলায় তিনজন নিহত, আহত শিশুদের চিকিৎসা চলছে
জাতীয়

আগস্টের শেষ সপ্তাহে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর লক্ষ্য নির্ধারণ

আগস্টের শেষ সপ্তাহে বাংলাদেশি কর্মীরা মালয়েশিয়ায় যাত্রা শুরু করবে বলে জানান প্রধানমন্ত্রী উপদেষ্টা মাহদী আমিন।

আগস্টের শেষ সপ্তাহে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর লক্ষ্য নির্ধারণ

আগস্ট মাসের শেষ সপ্তাহে বাংলাদেশি কর্মীরা মালয়েশিয়ায় যাত্রা শুরু করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বৃহস্পতিবার (৩০ জুলাই) মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

মাহদী আমিন জানান, দুই দেশের মধ্যে একাধিক বৈঠকের পর বাংলাদেশ ও মালয়েশিয়া শ্রমবাজার দ্রুত চালুর বিষয়ে পারস্পরিকভাবে একমত হয়েছে। তিনি বলেন, "প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ করে যত দ্রুত সম্ভব শ্রমবাজার উন্মুক্ত করার মাধ্যমে বাংলাদেশের বিপুল জনশক্তির জন্য মালয়েশিয়া এ দ্বার উন্মুক্ত করতে চাচ্ছে।"

তিনি আরও জানান, সব সেক্টর ও সাব-সেক্টরে বাংলাদেশি কর্মীরা কাজের সুযোগ পাবেন। প্রথম দফায় কর্মী পাঠানোর ক্ষেত্রে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) কে অগ্রাধিকার দেওয়ার অনুরোধ করা হয়েছে।

মাহদী আমিন জানান, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে মালয়েশিয়া সরকারের কাছে ৪২৩টি রিক্রুটিং এজেন্সির তালিকা পাঠানো হয়েছিল। বর্তমানে কার্যকর সমঝোতা স্মারক অনুযায়ী, মালয়েশিয়া তাদের যাচাই-বাছাইয়ের ভিত্তিতে রিক্রুটিং এজেন্সির সংখ্যা নির্ধারণ করবে।

বিজ্ঞাপন