শনিবার, ০১ আগস্ট, ২০২৬
ব্রেকিং
জাতীয়

প্রধানমন্ত্রীর হাতে প্রতিবন্ধীদের নিয়োগপত্র প্রদান

প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন।

প্রধানমন্ত্রীর হাতে প্রতিবন্ধীদের নিয়োগপত্র প্রদান

প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে তিন প্রতিবন্ধী ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিয়ে কর্মসূচি শুরু করেছেন। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কার্যালয়ে এই আয়োজন অনুষ্ঠিত হয়।

নিয়োগপত্র পাওয়াদের মধ্যে দুই হাত না থাকা নীলা খাতুন ও আয়েশা আক্তার পা দিয়ে লিখে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। নীলা খাতুনকে রাজধানীর মিরপুরের জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনে শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এবং আয়েশা আক্তারকে গাইবান্ধার বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে ক্লাস সুপারভাইজার পদে নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়া, দৃষ্টি প্রতিবন্ধী মো. হাসমত আলীকে সমাজসেবা অধিদফতরের অধীন ইউনিয়ন সমাজকর্মী পদে নিয়োগ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী থেকে সরাসরি নিয়োগপত্র পেয়ে তারা উচ্ছ্বাস প্রকাশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুলসহ অন্যান্য কর্মকর্তারা।

বিজ্ঞাপন