মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
শিক্ষা

এইচএসসি ফল প্রকাশের তারিখ ৩১ অক্টোবর নির্ধারণ

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল ৩১ অক্টোবর প্রকাশ হবে।

এইচএসসি ফল প্রকাশের তারিখ ৩১ অক্টোবর নির্ধারণ

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল ২৯ অক্টোবরের পরিবর্তে আগামী ৩১ অক্টোবর শনিবার প্রকাশ করা হবে। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমান ২৯ অক্টোবর রাতে দেশে ফিরবেন। তার সম্মতি নিয়ে ৩১ অক্টোবর ফল প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ফলাফল সংক্রান্ত বিস্তারিত তথ্য ২৬ অক্টোবর সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হওয়ার কথা ছিল। তবে বিষয়টি প্রধানমন্ত্রীকে অবহিত করতে না পারায় বিজ্ঞপ্তি প্রকাশ করা সম্ভব হয়নি বলে মন্ত্রণালয় ও বোর্ড সংশ্লিষ্ট সূত্র জানায়।

চলতি বছর এইচএসসি ও সমমান পরীক্ষা ২ জুলাই শুরু হয়ে ৮ আগস্ট শেষ হয়। তবে বন্যার কারণে চট্টগ্রাম বোর্ডের কয়েকটি বিষয়ের লিখিত পরীক্ষা নির্ধারিত সময়ে নেওয়া সম্ভব হয়নি। পরে স্থগিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হওয়ার পর ওই বোর্ডের লিখিত পরীক্ষা ৯ সেপ্টেম্বর শেষ হয়।

এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করে।

বিজ্ঞাপন