মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
শিক্ষা

এইচএসসির ফলাফল প্রকাশের তারিখ ৩১ অক্টোবর নির্ধারণ

এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ৩১ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।

এইচএসসির ফলাফল প্রকাশের তারিখ ৩১ অক্টোবর নির্ধারণ

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ পরিবর্তন করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ফলাফল ২৯ অক্টোবরের পরিবর্তে ৩১ অক্টোবর প্রকাশ করা হবে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা ২ জুলাই শুরু হয়ে ৯ সেপ্টেম্বর শেষ হয়। এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।

দেশব্যাপী ২ হাজার ৬৯৭টি পরীক্ষাকেন্দ্রে তারা পরীক্ষা দেয়। এছাড়া, মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে ৪৬১টি কেন্দ্রে ৯২ হাজার ৯০৫ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৬১০টি কেন্দ্রে ১ লাখ ৭ হাজার ৯৬৪ জন পরীক্ষার্থী অংশ নেয়।

বিজ্ঞাপন