মাদরাসা শিক্ষাব্যবস্থাকে আধুনিক করার ওপর গুরুত্ব আরোপ করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, মাদরাসা শিক্ষার আধুনিকায়ন মানে শুধুমাত্র পোশাক পরিবর্তন নয়, বরং সিলেবাসের আধুনিকীকরণ প্রয়োজন।
২৬ অক্টোবর, সোমবার, রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের আয়োজনে ১৪তম হিফজুল কুরআন অ্যাওয়ার্ড ও কুরআন উৎসব অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন।
শিক্ষামন্ত্রী বলেন, দ্বীনি শিক্ষা থেকে পিছিয়ে যাওয়া জাতির জন্য কল্যাণকর নয়। ধর্মীয় শিক্ষার গুরুত্ব আগামী দিনের শিক্ষাব্যবস্থায় অপরিহার্য। তা না হলে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে না।
তিনি আরও জানান, মাদরাসা শিক্ষাব্যবস্থাকে আধুনিক করার জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমান সমাজে টিকে থাকতে হলে শিক্ষাব্যবস্থাকে আধুনিক করতে হবে এবং এর জন্য মাদ্রাসার সিলেবাস আধুনিকায়নের পরিকল্পনা করা হচ্ছে।