চীনের তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) স্থানীয় সময় রাত ১০টা ৩৩ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল উত্তর তিব্বতের নাগচু অঞ্চলে, যা ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে অবস্থিত। উৎপত্তিস্থলের আশপাশের এলাকার গড় উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৪ হাজার ৮৬৪ মিটার।
তিব্বতের রাজধানী লাসা থেকে উৎপত্তিস্থল প্রায় ৪০০ কিলোমিটার দূরে অবস্থিত। ভূ-কম্পনের ফলে প্রায় সাড়ে তিনশ ঘরবাড়ি সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস হয়েছে।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সর্বাত্মক উদ্ধার অভিযানের ঘোষণা দিয়েছেন। ২০২৪ সালের জানুয়ারির পর চীনে আঘাত হানা এটি সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প বলে জানা গেছে।