শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
তিব্বতে ফের ভূমিকম্প, বন্যা ও ভূমিধসের পর পরিস্থিতি জটিল চুয়াডাঙ্গায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মহিলা মাদ্রাসার শিক্ষক আটক টরন্টোতে শক্তিশালী ঝড়, হাজার হাজার বাসিন্দা বিদ্যুৎহীন মিনিয়াপোলিসে অ্যাপার্টমেন্টে বন্দুক হামলা, নিহত ৩ নেপাল-চীন সীমান্তে ভূমিধসে মৃত্যু বেড়ে ১,২৪৩, নিখোঁজ ৪,৫০০ মিনিয়াপোলিসে বন্দুকধারীর হামলায় দুই নিহত, তিন পুলিশ আহত ইরানে মার্কিন হামলায় নিহতের সংখ্যা ১৯, ট্রাম্পের নতুন হামলার হুমকি নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানি ১ হাজার ১২৭, নিখোঁজ ৪ হাজার ৮০০ ইরান-আমেরিকা নতুন হামলা: সর্বশেষ আক্রমণে কাদের ক্ষতি হলো? উত্তরাখণ্ডে বৃষ্টি ও ভূমিধসে ৭ জনের মৃত্যু, ১৭২ সড়ক বন্ধ
আন্তর্জাতিক

তিব্বতে ফের ভূমিকম্প, বন্যা ও ভূমিধসের পর পরিস্থিতি জটিল

তিব্বতে ফের ভূমিকম্প, নেপাল ও তিব্বতে বন্যা ও ভূমিধসের পর পরিস্থিতি জটিল হয়ে উঠেছে।

তিব্বতে ফের ভূমিকম্প, বন্যা ও ভূমিধসের পর পরিস্থিতি জটিল

নেপাল ও তিব্বতে আকস্মিক বন্যা ও ভূমিধসে ব্যাপক প্রাণহানির পর ফের ভূমিকম্প অনুভূত হলো হিমালয়ে। বৃহস্পতিবার তিব্বতে রিখটার স্কেলে ৫ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, বৃহস্পতিবার বেলা ১টা ৪৬ মিনিটে ভূমিকম্পটির উৎপত্তি ঘটে মাটি থেকে ১৪ কিলোমিটার গভীরে।

এই ভূমিকম্পের ফলে নতুন করে বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়েছে। নেপালের পাশাপাশি চীনের দক্ষিণের বেশ কিছু এলাকায় এবং ভারতের উত্তরাখণ্ডেও কম্পন অনুভূত হয়েছে।

গত ২৬ অগস্ট নেপাল-তিবত সীমান্তে হিমবাহ ধসের ফলে একটি তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছিল, যার মাত্রা ৫ এর বেশি ছিল। এর পর নদীর জলস্তর বেড়ে যায় এবং ভোটেকোশী নদীতে আকস্মিক বন্যা সৃষ্টি হয়, যা উপত্যকার লোকালয়কে ভাসিয়ে নিয়ে যায়।

বর্তমানে নেপালে ৪২১৬ জন নিখোঁজ রয়েছে এবং ১২৫২টি মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকাজ এখনও চলমান রয়েছে।

বিজ্ঞাপন