শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
তিব্বতে ফের ভূমিকম্প, বন্যা ও ভূমিধসের পর পরিস্থিতি জটিল চুয়াডাঙ্গায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মহিলা মাদ্রাসার শিক্ষক আটক টরন্টোতে শক্তিশালী ঝড়, হাজার হাজার বাসিন্দা বিদ্যুৎহীন মিনিয়াপোলিসে অ্যাপার্টমেন্টে বন্দুক হামলা, নিহত ৩ নেপাল-চীন সীমান্তে ভূমিধসে মৃত্যু বেড়ে ১,২৪৩, নিখোঁজ ৪,৫০০ মিনিয়াপোলিসে বন্দুকধারীর হামলায় দুই নিহত, তিন পুলিশ আহত ইরানে মার্কিন হামলায় নিহতের সংখ্যা ১৯, ট্রাম্পের নতুন হামলার হুমকি নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানি ১ হাজার ১২৭, নিখোঁজ ৪ হাজার ৮০০ ইরান-আমেরিকা নতুন হামলা: সর্বশেষ আক্রমণে কাদের ক্ষতি হলো? উত্তরাখণ্ডে বৃষ্টি ও ভূমিধসে ৭ জনের মৃত্যু, ১৭২ সড়ক বন্ধ
আন্তর্জাতিক

নেপালে ৯ দিন পর সুড়ঙ্গ থেকে দুজনকে জীবিত উদ্ধার

নেপালে ৯ দিন পর সুড়ঙ্গ থেকে দুই ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। তাদের একজন সঞ্জয় শাহ ও অন্যজন কবির মহারাজন।

নেপালে ৯ দিন পর সুড়ঙ্গ থেকে দুজনকে জীবিত উদ্ধার

হিমবাহধসে সৃষ্ট ভয়াবহ ঢলের ৯ দিন পর নেপালের ত্রিশূলী ৩এ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধারকাজ আজ শুক্রবার সম্পন্ন হয়।

উদ্ধার হওয়া দুই জনের মধ্যে একজন সঞ্জয় শাহ এবং অন্যজন কবির মহারাজন। সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নেপালে এই দুর্যোগে এ পর্যন্ত ১ হাজার ২০০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছে।

নেপাল বিদ্যুৎ বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তা সুরেশ রাউত জানান, উদ্ধার হওয়া ব্যক্তিদের প্রয়োজনীয় অক্সিজেন দেওয়া হচ্ছে। সঞ্জয় শাহকে উড়োজাহাজে রাজধানী কাঠমান্ডুর বাত্তার এলাকার একটি হাসপাতালে নেওয়া হয়েছে। কবির মহারাজনকে কাঠমান্ডুর ছাউনি সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কর্তৃপক্ষের মতে, সুড়ঙ্গের ভেতরে আরও মানুষ আটকে থাকতে পারেন। সঞ্জয় শাহ উদ্ধারের পর কথা বলার মতো অবস্থায় নেই, তবে কবির মহারাজন উদ্ধারের পর হাসছিলেন এবং অন্যদের ধন্যবাদ জানান।

দেশটির জ্বালানি মন্ত্রণালয়ের প্রকাশ করা ভিডিওতে দেখা যায়, উদ্ধারকারীরা টানেলের কাদামাখা একটি ফাঁক দিয়ে একজনকে টেনে বের করছেন। উদ্ধারকারীদের উল্লাসে ভরা মুহূর্তটিও ধরা পড়েছে।

নেপালে ভয়াবহ এই আকস্মিক দুর্যোগের কারণে ১ হাজার ২০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। ৯ দিন পর দুই ব্যক্তিকে জীবিত উদ্ধার করা নিখোঁজ ব্যক্তিদের স্বজনদের মধ্যে নতুন করে আশার সঞ্চার করেছে।

বিজ্ঞাপন