বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

নেপালে পাহাড়ি ঢলে প্রাণহানি বেড়ে ১০৯৩, চলছে উদ্ধারকাজ

নেপালে পাহাড়ি ঢলে প্রাণহানি বেড়ে ১০৯৩, চলছে উদ্ধার ও ত্রাণ তৎপরতা।

নেপালে পাহাড়ি ঢলে প্রাণহানি বেড়ে ১০৯৩, চলছে উদ্ধারকাজ

নেপালে ভয়াবহ পাহাড়ি ঢল ও ভূমিধসে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯৩ জনে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

উদ্ধার কার্যক্রমে নেপালের সেনাবাহিনী ও পুলিশের ১০ হাজারের বেশি সদস্য কাজ করছেন। তাদের সঙ্গে সহযোগিতা করছেন ভারত, চীনসহ বিভিন্ন দেশের উদ্ধারকারীরা।

ত্রাণ তৎপরতা চালানো হচ্ছে দুর্যোগকবলিত এলাকায়। নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, অন্তত ৩০০টি ভবন পুরোপুরি বিধ্বস্ত হয়েছে এবং আরও বহু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

ধ্বংস হয়েছে বিস্তীর্ণ এলাকার রাস্তাঘাট ও যোগাযোগ অবকাঠামো। প্রশাসন জানিয়েছে, বিধ্বস্ত অবকাঠামো পুনর্নির্মাণে স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনতে অন্তত তিন মাস সময় লাগতে পারে।

বিজ্ঞাপন