বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে সৌদি আরবের তেলবাহী ট্যাংকারে হামলা

হরমুজ প্রণালিতে সৌদি আরবের তেলবাহী দুটি ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে।

হরমুজ প্রণালিতে সৌদি আরবের তেলবাহী ট্যাংকারে হামলা

হরমুজ প্রণালিতে সৌদি আরবের তেলবাহী দুটি ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে। সোমবার রাতে অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে ট্যাংকার দুটি ক্ষতিগ্রস্ত হয় বলে জানিয়েছে শিপিং ট্র্যাকিং সংস্থা।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, হামলার সময় জাহাজের সব ক্রু নিরাপদে ছিলেন। সৌদি অপরিশোধিত তেল বহনকারী ট্যাংকার দুটি ওমানের খাসাব উপকূলের কাছে কয়েক মিনিটের ব্যবধানে হামলার শিকার হয়।

প্রতিটি ট্যাংকারে সৌদি আরবের জুয়াইমাহ টার্মিনাল থেকে প্রায় ২০ লাখ ব্যারেল করে তেল নেওয়া হয়েছিল। ব্রিটিশ মেরিটাইম ট্রেড অপারেশনস জানিয়েছে, একই এলাকায় একটি ট্যাংকারে তিনটি প্রজেক্টাইল আঘাত হানে।

হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের মোট জ্বালানি সরবরাহের বড় অংশ পরিবহন করা হয়। যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা ও নৌ অবরোধের কারণে এই পথে জাহাজ চলাচল ব্যাপকভাবে কমে গেছে।

বিজ্ঞাপন