শুক্রবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে সৌদির তেলবাহী জাহাজে হামলা, নিহত দুই নাবিক

হরমুজ প্রণালিতে সৌদি তেলবাহী জাহাজে হামলায় দুই ফিলিপিনো নাবিক নিহত হয়েছেন।

হরমুজ প্রণালিতে সৌদির তেলবাহী জাহাজে হামলা, নিহত দুই নাবিক

হরমুজ প্রণালি অতিক্রমের সময় সৌদি আরবের একটি তেলবাহী জাহাজে হামলায় দুই নাবিক নিহত হয়েছেন। নিহত দুজনই ফিলিপিন্সের নাগরিক বলে জানা গেছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, হামলার সময় জাহাজটিতে তিনটি অজ্ঞাত প্রজেক্টাইল আঘাত হানে। সৌদি জাহাজ কোম্পানি বাহরি হামলার বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি, তবে তারা নিশ্চিত করেছে যে, জাহাজের কর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করা হচ্ছে।

এর আগে, ইরানের বিপ্লবী বাহিনী আইআরজিসি হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করা ট্যাংকারগুলোকে সতর্ক করেছিল। এই হামলার ফলে সামুদ্রিক নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

গত এক মাসে হরমুজের কাছে বাহরির আরেকটি জাহাজও হামলার শিকার হয়েছিল। এছাড়া, লোহিত সাগরে বাহরির আরও দুটি জাহাজে হামলা চালানো হয়েছিল।

বিজ্ঞাপন