মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
ব্রেকিং
কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতি কলম্বিয়ার উপকূলে ৭.৪ মাত্রার ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতি চীনে টাইফুন ডলফিনের আঘাতে এক মিলিয়ন মানুষকে সরানো হয়েছে তাতারস্তানে ইউক্রেনের ড্রোন হামলায় ১৩ জন নিহত রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ৭ বাংলাদেশি নিহত মক্কা চুক্তির পরদিন সৌদিতে বিস্ফোরণ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন ব্রিটিশ কলাম্বিয়ায় দাবানল: জরুরি অবস্থা জারি, হাজারো মানুষ নিরাপদ আশ্রয়ে কানাডার পশ্চিমাঞ্চলে দাবানল: ২০ হাজার মানুষ নিরাপদ স্থানে সরে গেছে থাইল্যান্ডে স্কুলে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৯ কিয়েভের কাছে রাশিয়ার হামলায় শিশুসহ তিনজন নিহত
আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে জাহাজে হামলা, নাবিকদের উদ্ধার স্থগিত

হরমুজ প্রণালিতে হামলার পর নাবিকদের উদ্ধার কার্যক্রম স্থগিত করেছে জাতিসংঘ।

হরমুজ প্রণালিতে জাহাজে হামলা, নাবিকদের উদ্ধার স্থগিত

হরমুজ প্রণালিতে নৌযানে হামলার ঘটনার পর জাতিসংঘ সেখানে আটকে পড়া নাবিকদের উদ্ধার কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে। বৃহস্পতিবার (২৫ জুন) ওমান উপকূলের কাছে হামলার খবর পাওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।

জাতিসংঘের আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও) এর আগে মঙ্গলবার (২৩ জুন) ওই অঞ্চলে আটকে পড়া নাবিকদের উদ্ধারের পরিকল্পনা ঘোষণা করেছিল। আইএমও মহাসচিব আরসেনিও ডোমিঙ্গেজ এক বিবৃতিতে জানান, হামলার ঘটনার পর নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করতে উদ্ধার পরিকল্পনা স্থগিত করা হয়েছে।

তিনি বলেন, হামলার শিকার জাহাজটি আইএমওর উদ্ধার কাঠামোর আওতায় ছিল না এবং নিরাপদ সমন্বয় নিশ্চিত না হওয়া পর্যন্ত উদ্ধার কার্যক্রম স্থগিত রাখতে হচ্ছে। ইতোমধ্যে এই পরিকল্পনার আওতায় কয়েকটি জাহাজ সফলভাবে সরিয়ে নেওয়া হয়েছে।

এদিকে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড (আইআরজিসি) জানিয়েছে, কিছু কর্তৃপক্ষ ইরানের সঙ্গে সমন্বয় না করে নতুন রুট ঘোষণা করেছে, যা অগ্রহণযোগ্য এবং বিপজ্জনক।

যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস সেন্টার জানায়, একটি অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে একটি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। লয়েডস লিস্ট ইন্টেলিজেন্সের তথ্য অনুযায়ী, অন্তত দুটি তেলবাহী ট্যাংকার প্রণালি দিয়ে বের হওয়ার চেষ্টা করে ফিরে গেছে।

আইএমওর তথ্যমতে, বর্তমানে প্রায় ৬০০টি জাহাজ এই অঞ্চলে আটকে আছে। এছাড়া ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইরান যুদ্ধের পর এখন পর্যন্ত ১৪ জন নাবিকের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন