মিসরে দুই যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে কমপক্ষে সাতজন নিহত হয়েছেন এবং শতাধিক মানুষ আহত হয়েছেন। রোববার (৮ নভেম্বর) রাজধানী কায়রোর নিকটবর্তী গিজা প্রদেশের আল-আয়াত এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গিজা থেকে ফাইয়ুমগামী একটি ট্রেন কায়রো থেকে আসওয়ানগামী আরেকটি ট্রেনের পেছনে ধাক্কা দেয়। এই সংঘর্ষের ফলে কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে যায়।
দুর্ঘটনার পর সাময়িকভাবে রেল চলাচল বন্ধ হয়ে যায়। তবে, এ ঘটনায় বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি।
মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন।