ইরাকের কুর্দিস্তানের খোর মোর গ্যাসক্ষেত্রে ড্রোন হামলার ঘটনা ঘটেছে, যার ফলে গ্যাস উৎপাদন বন্ধ করে দেওয়া হয়েছে।
রোববার সুলাইমানিয়া প্রদেশের এই গ্যাসক্ষেত্রে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস সংরক্ষণ ট্যাংকে ড্রোন আঘাত হানে। হামলার পর ট্যাংকে আগুন ধরে যায়।
হামলার পর গ্যাসক্ষেত্রটির কর্মীদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়। এই ঘটনার পর সেখানকার বিদ্যুৎ উৎপাদনও বন্ধ করে দেওয়া হয়েছে, যার ফলে কুর্দিস্তানের ৭০ শতাংশ এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে।
কুর্দিস্তানের প্রাকৃতিক সম্পদ ও বিদ্যুৎ মন্ত্রণালয়ের এক যৌথ বিবৃতিতে হামলাটিকে সন্ত্রাসী হামলা হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে, হামলার দায় কেউ স্বীকার করেনি।