নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যার এক সপ্তাহ পরও চলছে উদ্ধার ও ত্রাণ তৎপরতা। এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১,২০০ জনে দাঁড়িয়েছে, এবং এখনও নিখোঁজ রয়েছেন ৪,৮০০ জনেরও বেশি।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম অনুযায়ী, তিব্বত অঞ্চলে মৃতের সংখ্যা ২১ এবং ৫৪০ জনেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন।
জাতিসংঘ জানিয়েছে, উদ্ধারকাজের পাশাপাশি নিখোঁজদের সন্ধান, স্বজনদের খোঁজ দেওয়া এবং বিচ্ছিন্ন শিশুদের পরিবারের সঙ্গে পুনর্মিলনে গুরুত্ব দেওয়া হচ্ছে।
এখন পর্যন্ত প্রায় ১২,০০০ মানুষকে উদ্ধার করা হয়েছে। বিজ্ঞানীরা সতর্ক করেছেন যে জলবায়ু পরিবর্তনের প্রভাবে হিমালয় অঞ্চলে দুর্যোগের ঝুঁকি বাড়ছে।
সাম্প্রতিক দুর্যোগের পর নেপালের ১৫টি ক্ষতিগ্রস্ত এলাকাকে তিন মাসের জন্য দুর্যোগপ্রবণ ঘোষণা করা হয়েছে।