মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে তিন তেলবাহী ট্যাংকারে মাইনের আঘাত

হরমুজ প্রণালিতে তিনটি তেলবাহী ট্যাংকার মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে।

হরমুজ প্রণালিতে তিন তেলবাহী ট্যাংকারে মাইনের আঘাত

হরমুজ প্রণালিতে অন্তত তিনটি তেলবাহী ট্যাংকার নৌ-মাইনে আঘাতপ্রাপ্ত হয়েছে বলে জানিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। মঙ্গলবার (২৪ নভেম্বর) এক বিবৃতিতে আইআরজিসি এ তথ্য জানায়।

বিবৃতিতে উল্লেখ করা হয়, ক্ষতিগ্রস্ত ট্যাংকারগুলোর মধ্যে একটি প্রণালির দক্ষিণ উপকূলের কাছে এবং অন্য দুটি পূর্বাঞ্চলে অবস্থান করছিল। এ ঘটনায় জাহাজগুলোতে বিস্ফোরণ ও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আইআরজিসির দাবি, যুক্তরাষ্ট্র এসব ট্যাংকারকে নিরাপত্তা দিয়ে এগিয়ে নেওয়ার চেষ্টা করেছিল। তাদের বক্তব্যের মাধ্যমে হরমুজ প্রণালিতে নিজেদের প্রভাব ও নিয়ন্ত্রণের বিষয়টি স্পষ্ট করতে চায় আইআরজিসি।

বিবৃতিতে আরও বলা হয়, বর্তমানে পুরো এলাকা আইআরজিসির নিয়ন্ত্রণে রয়েছে এবং অনুমতি ছাড়া বিকল্প নৌপথ ব্যবহার করা কিংবা সমুদ্রপথে দেওয়া সতর্কবার্তা উপেক্ষা করার বিষয়টি গ্রহণযোগ্য নয়।

বিজ্ঞাপন