মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ার সার্বভৌমত্বকে সম্মান জানানো দেশগুলোর সাথে বন্ধুত্ব জোরদার করতে চান কিম

উত্তর কোরিয়ার সার্বভৌমত্বকে সম্মান জানানো দেশগুলোর সাথে বন্ধুত্ব জোরদার করতে প্রস্তুত কিম জং উন।

উত্তর কোরিয়ার সার্বভৌমত্বকে সম্মান জানানো দেশগুলোর সাথে বন্ধুত্ব জোরদার করতে চান কিম

উত্তর কোরিয়ার সার্বভৌমত্বকে সম্মান জানানো দেশগুলোর সাথে বন্ধুত্ব ও সহযোগিতা জোরদার করতে প্রস্তুত পিয়ংইয়ং। এ কথা জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন।

২৩ নভেম্বর, সোমবার, রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কেসিএনএ-তে প্রকাশিত এক প্রতিবেদনে কিমের এই মন্তব্যের তথ্য নিশ্চিত করা হয়। তিনি বিভিন্ন দেশ থেকে নিযুক্ত রাষ্ট্রদূতদের পরিচয়পত্র গ্রহণের অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

বক্তব্যে কিম পূর্ব এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, "উত্তর কোরিয়া তার নিরাপত্তা ও শান্তি বজায় রাখতে ‘শক্তি ও সামর্থ্য’ অর্জনের জন্য সচেষ্ট থাকবে, তবে কখনোই আধিপত্য বিস্তার করতে চাইবে না।"

কিম আরও উল্লেখ করেন, নিজেদের অধিকার রক্ষায় উত্তর কোরিয়ার নিজস্ব নিরাপত্তা সক্ষমতা নিশ্চিত করা আবশ্যক।

বিজ্ঞাপন