সৌদি আরবের রাবিগ তেল শোধনাগারে হামলার দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, এই হামলার ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও স্পষ্ট হয়নি।
সৌদি নেতৃত্বাধীন জোট জানায়, তারা সৌদি আরবের পশ্চিমাঞ্চলে হুথিদের একটি ড্রোন প্রতিহত করেছে। এই অঞ্চলে দেশের গুরুত্বপূর্ণ জ্বালানি শোধন ও রপ্তানি অবকাঠামোর কিছু অংশ অবস্থিত।
রাবিগ শহর জেদ্দার প্রায় ১৬৫ কিলোমিটার উত্তরে, লোহিত সাগরের উপকূলে অবস্থিত। এখানে বৃহত্তম তেল ও পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স পেট্রো রাবিঘ অবস্থিত, যা সৌদি আরামকো ও জাপানের সুমিতোমো কেমিক্যালে যৌথভাবে পরিচালিত হয়।
হামলার বিষয়ে সিএনবিসি সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করলেও তারা তাৎক্ষণিকভাবে কোন মন্তব্য করেনি।