যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জাসিম আল থানি।
এ বৈঠক সোমবার, ২৩ নভেম্বর, যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হবে। মার্কিন পররাষ্ট্র দফতরের এক বিবৃতিতে জানানো হয়, স্থানীয় সময় দুপুর ২টায় এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
চলমান যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার প্রেক্ষাপটে এই বৈঠক হতে যাচ্ছে। এর আগে, চলতি মাসের শুরুতে ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন শেখ মোহাম্মদ। ওই বৈঠকে ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ ‘কার্যত শেষ’ হয়ে গেছে।
এদিকে, ফেব্রুয়ারির শেষ দিকে শুরু হওয়া সংঘাতের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সক্রিয়ভাবে মধ্যস্থতা করছে কাতার।