কূটনৈতিক সমাধানের প্রত্যাশা থাকলেও আত্মরক্ষায় প্রস্তুত থাকার কথা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। রোববার (১ নভেম্বর) তিনি সাংবাদিকদের বলেন, "আমরা কাতারের মধ্যস্থতায় চলমান আলোচনার ফলাফল যুক্তরাষ্ট্রের সাড়ার ওপর নির্ভর করছে।"
আরাঘচি জানান, ইরান যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শর্তে জবাবের অপেক্ষায় রয়েছে। শনিবার ইরানের একটি প্রতিনিধি দল কাতারে গিয়ে মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। তবে এখনও কোনো সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি।
তিনি বলেন, "যৌক্তিকভাবে কূটনীতির পথ বেছে নেবে যুক্তরাষ্ট্র, এমনটাই আশা করছি।"