রবিবার, ০১ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

কাতারের এলএনজি ট্যাংকারে হামলার ঘটনা আরব উপসাগরে

কাতারের এলএনজি ট্যাংকারে হামলার ঘটনায় ক্রু সদস্যরা অক্ষত।

কাতারের এলএনজি ট্যাংকারে হামলার ঘটনা আরব উপসাগরে

আরব উপসাগরে চলাচলের সময় কাতারের একটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাসবাহী (এলএনজি) ট্যাংকারে ‘অজ্ঞাত বস্তু’ আঘাত হেনেছে। এ তথ্য নিশ্চিত করেছে কাতার গ্যাস ট্রান্সপোর্ট কোম্পানি লিমিটেড (নাকিলাত)।

শুক্রবার (৩০ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে বলে কাতার স্টক এক্সচেঞ্জে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়। হামলার শিকার জাহাজটির নাম ‘আল মায়েদা’ এবং এতে কোনো ক্রু সদস্য আহত হয়নি।

নাকিলাত জানায়, এ ঘটনায় পরিবেশেরও কোনো ক্ষতি হয়নি। বর্তমানে জাহাজটি নিরাপদ অবস্থায় রয়েছে এবং সচল আছে। ঘটনার প্রভাব মূল্যায়ন করা হচ্ছে বলে উল্লেখ করা হয়।

নাকিলাত কাতারের সব বন্দর ও টার্মিনালে জাহাজ পরিবহন সেবা দিয়ে থাকে। প্রতিষ্ঠানটি জাহাজ টেনে নেওয়া এবং অন্যান্য সামুদ্রিক সহায়তা সেবাও প্রদান করে।

বিজ্ঞাপন