মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার কারণে বাংলাদেশ, পাকিস্তান, ভারত এবং ইতালির প্রতিষ্ঠানকে এলএনজি সরবরাহ নভেম্বরের শেষ পর্যন্ত স্থগিত রাখার ঘোষণা দিয়েছে কাতার এনার্জি।
সোমবার ব্লুমবার্গের প্রতিবেদনে জানানো হয়, হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি পরিবহনে বাধা অব্যাহত থাকায় এশিয়া এবং ইউরোপে এলএনজি সরবরাহ নিয়ে নতুন উদ্বেগ সৃষ্টি হয়েছে।
কাতার এনার্জি চলতি সপ্তাহে বাংলাদেশ ও পাকিস্তানের প্রতিষ্ঠানগুলোকে এই বিষয়ে অবহিত করেছে। একই সঙ্গে ভারতের একটি প্রতিষ্ঠান এবং ইতালির জ্বালানি কোম্পানি এডিসন এসপিএ-কে একই বার্তা দেওয়া হয়েছে।
এডিসন জানায়, তাদের এলএনজি সরবরাহ ডিসেম্বরের প্রথম দিকে স্থগিত থাকতে পারে।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের সংকট নিরসনের আগ পর্যন্ত বিশ্ববাজারে জ্বালানির দাম এবং সরবরাহ স্বাভাবিক হবে না।