মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

লেদারভিত্তিক শিল্পে অগ্রাধিকার দেবে সরকার: মুক্তাদির

সরকার লেদার ও সিন্থেটিক লেদার শিল্পে অগ্রাধিকার দেওয়ার ঘোষণা দিয়েছে।

লেদারভিত্তিক শিল্পে অগ্রাধিকার দেবে সরকার: মুক্তাদির

সরকার লেদার, ফুটওয়্যার এবং নন-লেদার বা সিন্থেটিক লেদারভিত্তিক শিল্পে অগ্রাধিকার দেওয়ার পরিকল্পনা করেছে। শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এ তথ্য জানিয়েছেন।

মন্ত্রী বলেন, লেদারভিত্তিক খাতগুলো একত্রে বড় পরিসরে কর্মসংস্থান সৃষ্টি করতে সক্ষম। তাই সরকার আগামী দিনে এই শিল্পখাতগুলোকে অগ্রাধিকার দেবে। সোমবার (২৮ সেপ্টেম্বর) ঢাকায় বাংলাদেশ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট (বিআইএম) মিলনায়তনে বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক) কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও জানান, উৎপাদন খাতে বিনিয়োগের সবচেয়ে ভালো দিক হলো অল্প পুঁজিতে বেশি কর্মসংস্থান নিশ্চিত করা যায়। প্রযুক্তি নির্ভর বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে এআই ও রোবটিক্সে দক্ষ জনবল তৈরি করা হবে। এজন্য তরুণদের প্রশিক্ষণের আওতায় আনবে বিটাক।

মুক্তাদির বলেন, বাংলাদেশে ভূমির তুলনায় জনসংখ্যা বেশি, তাই এখানে দক্ষ জনশক্তি তৈরির বিকল্প নেই। অনুষ্ঠানে জানানো হয়, দক্ষতা উন্নয়নে বিটাকের আত্মকর্মসংস্থান ও দারিদ্র্য বিমোচন প্রকল্পের আওতায় প্রশিক্ষণ গ্রহণকারী ৬৫ শতাংশের বেশি কর্মসংস্থান নিশ্চিত হচ্ছে।

এছাড়া, চাহিদানুযায়ী কারিগরি শিক্ষা দেওয়ার কারণে এখানকার প্রশিক্ষণার্থীরা কর্মক্ষেত্রে ভালো করছেন। কর্মকর্তারা জানান, চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রশিক্ষণ ব্যবস্থাপনায় পরিবর্তন আনা হয়েছে।

বিজ্ঞাপন