মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি, ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান

যুক্তরাষ্ট্রের ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করায় বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম।

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি, ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান

হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার জন্য ইরানের প্রস্তাব যুক্তরাষ্ট্র প্রত্যাখ্যান করার পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে গেছে। আজ সোমবার আল জাজিরা এই তথ্য জানায়।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, ইরানের শান্তি প্রস্তাব ট্রাম্পের দ্বারা প্রত্যাখ্যাত হওয়ার পর তেলের দাম বৃদ্ধি পায়। এশিয়ায় তেলের বাজার খোলার পর দাম ঘুরে দাঁড়িয়েছে, যা যুদ্ধ বন্ধ ও হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে ইরানের প্রস্তাবের পরবর্তী পরিস্থিতি নির্দেশ করে।

রয়টার্সের তথ্য অনুযায়ী, ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম ১ শতাংশেরও বেশি বেড়ে প্রতি ব্যারেল ১০৫.৬৪ ডলারে পৌঁছেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুড অয়েলের দাম আধা শতাংশেরও বেশি বেড়ে প্রতি ব্যারেল ৯৩.১১ ডলারে দাঁড়িয়েছে।

শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সামনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তেহরান এমন একটি চুক্তি করতে চায় যার মাধ্যমে তারা দ্রুত হরমুজ প্রণালি খুলে দেবে। তিনি এও জানান, যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই হরমুজের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে।

ট্রাম্প বলেন, “আমি তাদের চুক্তি প্রত্যাখ্যান করছি। তারা একটি চুক্তি করতে চায় এবং আমি মনে করি সেটা ভালো। কিন্তু সেই চুক্তি গ্রহণযোগ্য হবে না।”

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এক টেলিগ্রাম পোস্টে জানান, তেহরান মধ্যস্থতাকারীদের কাছ থেকে আনুষ্ঠানিক জবাবের জন্য অপেক্ষা করবে। উল্লেখ্য, হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ গ্যাস ও তেল সরবরাহ পরিবহন করা হয়। ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই গুরুত্বপূর্ণ জলপথ কার্যত বন্ধ রয়েছে।

বিজ্ঞাপন