রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

জ্বালানি সাপ্লাই লাইন পুনরুদ্ধার, সঠিকভাবে আসছে জ্বালানি

জ্বালানি সাপ্লাই লাইন পুনরুদ্ধার হয়েছে, মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জানিয়েছেন সঠিকভাবে জ্বালানি আসছে।

জ্বালানি সাপ্লাই লাইন পুনরুদ্ধার, সঠিকভাবে আসছে জ্বালানি

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জানিয়েছেন, সব দুর্যোগ উতরিয়ে জ্বালানি সাপ্লাই লাইন পুনরুদ্ধার করা হয়েছে এবং সঠিকভাবে জ্বালানি আসছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি বলেন, ইরান-ইসরায়েল যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের তেল ও গ্যাস সরবরাহের প্রধান জায়গাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। বিকল্প উৎস খুঁজতে গিয়ে কিছুটা সময় লেগেছে।

মন্ত্রী আরও জানান, এফএআরইউতে আগুন লাগার কারণে কেনা সত্ত্বেও জ্বালানি আনা সম্ভব হয়নি। জনগণের কষ্টের জন্য তিনি দুঃখ প্রকাশ করেন এবং বলেন, জনগণ যে আস্থা রেখে তাদের ভোট দিয়েছে, তার প্রতি সম্মান জানাতে সরকার কাজ করছে।

তিনি বলেন, "সরবরাহ বিঘ্নিত হওয়ায় যে ক্ষতি হয়েছে, সেজন্য দুঃখ প্রকাশ করছি। সরকার ইচ্ছাকৃতভাবে এমন পরিস্থিতি তৈরি করেনি।"

জ্বালানিমন্ত্রী জানান, বিকল্প উৎস খুঁজে বেশি দাম দিয়ে গ্যাস আনা হয়েছে, যা জনগণের কষ্ট কমাতে সহায়তা করবে। প্রধানমন্ত্রী নিজে বিষয়টিতে হাত দেওয়ায় দ্রুত সমাধান সম্ভব হয়েছে।

মন্ত্রী আশা প্রকাশ করেন, আগামীতে অন্য কোনো দুর্ঘটনা না ঘটলে বিদ্যুৎ ও জ্বালানি সঠিকভাবে সরবরাহ করা যাবে।

বিজ্ঞাপন