বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
সুদান-মিশর সীমান্তে স্বর্ণখনিতে বিমান হামলায় ৭২ শ্রমিক নিহত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ
অর্থনীতি

এলপি গ্যাসের বাজার অস্থিতিশীল হলে কঠোর ব্যবস্থা: বাণিজ্যমন্ত্রী

এলপি গ্যাসের বাজার অস্থিতিশীল হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বাণিজ্যমন্ত্রী।

এলপি গ্যাসের বাজার অস্থিতিশীল হলে কঠোর ব্যবস্থা: বাণিজ্যমন্ত্রী

তরলীকৃত পেট্রোলিয়াম (এলপি) গ্যাসের বাজার অস্থিতিশীল করার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে সচিবালয়ে এলপিজি পরিস্থিতি নিয়ে এক ব্রিফিংয়ে তিনি এই হুঁশিয়ারি দেন।

বাণিজ্যমন্ত্রী জানান, এলপিজি অত্যাবশকীয় পণ্য এবং এটি বাংলাদেশের আহরিত পণ্য নয়। তিনি উল্লেখ করেন, এলপিজি সরবরাহের ক্ষেত্রে যুদ্ধপরিস্থিতি রয়েছে এবং ডিলার পর্যায়ে ধর্মঘটের ডাকও দেওয়া হয়েছে।

এদিকে, ধর্মঘটের পরিবর্তে আলোচনা করার আহ্বান জানিয়েছেন জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেন, ধর্মঘট প্রত্যাহার করা না হলে সরকার আইনি ব্যবস্থা গ্রহণ করবে। সরকার জনগণের স্বার্থে পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য প্রস্তুত রয়েছে।

বিজ্ঞাপন