আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) জানিয়েছে, বাংলাদেশে ২০২৬ সালে জিডিপি প্রবৃদ্ধি সামান্য বেড়ে ৩ দশমিক ৬ শতাংশ হবে।
আইএমএফের ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক প্রতিবেদনে বলা হয়, পরবর্তী বছরে এই প্রবৃদ্ধি কমে ৩ দশমিক ২ শতাংশে দাঁড়াবে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, ২০২৭ সালে বাংলাদেশের গড় মূল্যস্ফীতি ১০ দশমিক ৯ শতাংশে পৌঁছাতে পারে।
বিশ্বের অর্থনৈতিক প্রবৃদ্ধি এ বছর ৩ দশমিক ২ শতাংশে কমে যাবে বলে পূর্বাভাস দিয়েছে আইএমএফ।
গত জুলাইয়ে আইএমএফ বাংলাদেশে জিডিপির পূর্বাভাস ৩ দশমিক ৫ শতাংশ দিয়েছিল। প্রবৃদ্ধি কমার পাশাপাশি মূল্যস্ফীতির ঊর্ধ্বমুখী পূর্বাভাস দেশের সামষ্টিক অর্থনীতির ওপর চাপের ইঙ্গিত দেয়।
এছাড়া, ২০২৭ সালে ভারতের প্রবৃদ্ধি ৭ শতাংশ এবং ভুটানের ৬ দশমিক ৯ শতাংশ হতে পারে বলেও জানানো হয়েছে।