শনিবার, ১৮ জুলাই, ২০২৬
ব্রেকিং
যুক্তরাষ্ট্রের হামলার লক্ষ্য: দক্ষিণ ইরানের নাগরিক অবকাঠামো ইরানের হামলার মুখে উপসাগরীয় দেশগুলো, মার্কিন হামলা বাড়ছে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরানের পাল্টা আক্রমণ হরমুজে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন হামলা ও তল্লাশি ইরানে মার্কিন বিমান হামলা অব্যাহত, নিহত ৩ ও আহত ১২ ইরানে মার্কিন হামলায় নিহত ৩৫, নতুন দফার আক্রমণের প্রস্তুতি মিয়ানমার উপকূলে নৌকাডুবিতে ৫০০ রোহিঙ্গার মৃত্যুর আশঙ্কা মিয়ানমারের উপকূলে নৌকা ডুবির ঘটনায় ৫০০ জনেরও বেশি নিহতের আশঙ্কা চট্টগ্রামে লবণ কারখানায় আগুনে ১০ শ্রমিক দগ্ধ, ৫ জনের অবস্থা গুরুতর যুক্তরাষ্ট্রের নতুন হামলা, ইরান গোলাবারুদে প্রতিশোধ নিচ্ছে
অর্থনীতি

আইএমএফের পূর্বাভাস: বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৩.৫ শতাংশে নেমে আসবে

আইএমএফের পূর্বাভাস, বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৩.৫ শতাংশে নেমে আসবে।

আইএমএফের পূর্বাভাস: বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৩.৫ শতাংশে নেমে আসবে

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) চলতি ২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধির হার ৩ দশমিক ৫ শতাংশে নেমে আসার পূর্বাভাস দিয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত এক বিবৃতিতে আইএমএফ এ তথ্য জানায়।

আইএমএফের মতে, রাজস্ব আহরণ জোরদার, সক্ষমতা বৃদ্ধি এবং ব্যাংক খাতের দুর্বলতা দূর করার জন্য প্রয়োজনীয় সংস্কার না হলে, মধ্যমেয়াদে জিডিপি প্রবৃদ্ধির হার আরও কমে ৩ শতাংশের নিচে নেমে যেতে পারে।

বাংলাদেশ সরকারের নতুন ঋণপ্রস্তাবের পরিপ্রেক্ষিতে ১৬ জুলাই থেকে আইএমএফের একটি প্রতিনিধিদল পাঁচ দিনের ঢাকা সফর শেষ করে। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন আইএমএফের মিশন প্রধান ইভো ক্রজনার।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সাময়িক হিসাব অনুযায়ী, সদ্য বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরের জিডিপি প্রবৃদ্ধির হার ছিল ৪ দশমিক ১৪ শতাংশ। চলতি অর্থবছরের জন্য প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ দশমিক ৫ শতাংশ।

বিজ্ঞাপন