বাংলাদেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয়েছে। নতুন দাম অনুযায়ী, ভরিপ্রতি স্বর্ণের মূল্য বর্তমানে ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) মঙ্গলবার, ১৩ অক্টোবর, সকাল ১০টা থেকে এই নতুন দাম কার্যকর করার ঘোষণা দেয়।
নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৩ হাজার ১৪৯ টাকা কমিয়ে ২ লাখ ১৭ হাজার ৭৬৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
১৮ ক্যারেটে দাম কমিয়ে ২ হাজার ৬৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৭ হাজার ৩২ টাকা। সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ১ লাখ ৫২ হাজার ৭৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে।