দেশের স্বর্ণের বাজারে নতুন করে দরপতন ঘটেছে। ২২ ক্যারেটের প্রতি ভরির দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২ লাখ ১৫ হাজার ৩৭৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন দাম আজ বুধবার (১৮ নভেম্বর) সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ৯৯ টাকা কমিয়ে ২ লাখ ৫ হাজার ৬৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া, ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৭৪৬ টাকা কমিয়ে ১ লাখ ৭৬ হাজার ৭১০ টাকা করা হয়েছে। সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দামও ১ হাজার ৪৫৮ টাকা কমিয়ে ১ লাখ ৪৪ হাজার ৩৪২ টাকা নির্ধারণ করা হয়েছে।