বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

ডিসেম্বরের ১ তারিখ থেকে পোশাক শ্রমিকদের বর্ধিত বেতন

ডিসেম্বরের ১ তারিখ থেকে পোশাক শ্রমিকরা পাবেন বর্ধিত বেতন, জানালেন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।

ডিসেম্বরের ১ তারিখ থেকে পোশাক শ্রমিকদের বর্ধিত বেতন

আগামী ১ ডিসেম্বর থেকে পোশাক শ্রমিকরা বর্ধিত বেতন পাবেন, জানিয়েছেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচায় আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। গার্মেন্টস শিল্পের চলমান অস্থিরতার প্রেক্ষাপটে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সৈয়দ আজাদ সুবহানী বলেন, আইন অনুযায়ী মজুরি বোর্ড গঠনের পর নতুন মজুরি নির্ধারণে ছয় মাস সময় দেওয়া হয়। তবে পোশাক খাতের বিশৃঙ্খলার কারণে দেশের স্থিতিশীলতা যাতে বিঘ্নিত না হয়, সে বিষয়টি বিবেচনা করে দ্রুত মজুরি নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, মজুরি বোর্ডের তৃতীয় সভার আগে ঢাকা, গাজীপুর, চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে পোশাক শ্রমিকদের জীবনযাত্রার পরিস্থিতি পরিদর্শন করা হচ্ছে। মালিক ও শ্রমিক—উভয় পক্ষের বাস্তবতা বিবেচনায় নিয়ে নতুন মজুরির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এ সময় বোর্ডের চেয়ারম্যান উল্লেখ করেন, মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত হওয়ায় শ্রমিকদের মধ্যে অবিশ্বাস তৈরি হয়েছে। তিনি বলেন, মজুরি নির্ধারণের প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে এবং বোর্ডের একজন সদস্য অসুস্থ থাকায় সভাটি সাত দিন পিছিয়ে দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন