সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

ফুকেটে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১১ জন

ফুকেটের পাতংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১ জন নিহত, ১৬ জন আহত।

ফুকেটে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১১ জন

থাইল্যান্ডের ফুকেটের পাতং এলাকায় একটি বাণিজ্যিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১১ জন নিহত হয়েছেন এবং ১৬ জন আহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার (১৬ নভেম্বর) ভোর ৩টা ১৭ মিনিটে আগুনের সূত্রপাত ঘটে।

ভবনটিতে একটি রেস্তোরাঁ, ভাড়ার আবাসন এবং মোটরসাইকেল ভাড়ার দোকান ছিল। আগুনটি আশপাশের কয়েকটি ভবনেও ছড়িয়ে পড়ে, যা স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।

ফুকেট পুলিশের কমান্ডার সুরাচাই সুকসাই জানান, আগুন লাগার কারণ এখনও তদন্তাধীন। তবে প্রাথমিক তদন্তে জানা যায়, আগুন লাগার কিছুক্ষণ আগে একটি বৈদ্যুতিক ট্রান্সফরমারে বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় নাশকতার কোনো প্রমাণ পাওয়া যায়নি।

ফুকেটের গভর্নর কোয়েডসম জানান, মোটরসাইকেল ভাড়ার দোকানে প্রায় ১০০টি মোটরসাইকেল ছিল এবং সেখানে গ্যাস, ইঞ্জিন অয়েল, প্লাস্টিকের সামগ্রী ও টায়ার মজুত ছিল। এসব দাহ্য পদার্থের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়তে পারে এবং ঘন বিষাক্ত ধোঁয়া উৎপন্ন করতে পারে।

কর্তৃপক্ষ আরও জানায়, আহত ১৬ জনের মধ্যে ১৫ জন থাইল্যান্ডের নাগরিক এবং একজন মিয়ানমারের নাগরিক। নিহত বা আহতদের মধ্যে কোনো বিদেশি পর্যটক নেই।

বিজ্ঞাপন