জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত নিকি হ্যালি ইরানের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টায় মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন। তিনি ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন।
নিকি হ্যালি উল্লেখ করেন, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে থাকায় মধ্যপ্রাচ্যের প্রতিটি দেশই সুবিধা পাচ্ছে। তিনি বলেন, "এই মুহূর্তে, যুক্তরাষ্ট্র, হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করছে বলে তাদের প্রত্যেকেই সুবিধা পাচ্ছে।"
হ্যালি আরও জানান, ইরানের শাসকগোষ্ঠী যদি এসব দেশে হামলা চালাতে না পারে, তাহলে ওই দেশগুলো আরও নিরাপদ অবস্থানে থাকবে। তিনি উপসাগরীয় দেশগুলোর ভূমিকা নিয়ে হতাশা প্রকাশ করেন, যেখানে তিনি অভিযোগ করেন যে, এসব মিত্র দেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন করে যুদ্ধ চালিয়ে না যাওয়ার অনুরোধ জানাচ্ছে।
তিনি বলেন, "উপসাগরীয় মিত্ররা প্রেসিডেন্টকে ফোন করে বলছে, ‘দয়া করে এটা করবেন না।’"