শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

ইরানের সতর্কবার্তা: যুক্তরাষ্ট্রের হামলা হলে যুদ্ধ ছড়াবে

ইরান সতর্ক করেছে, যুক্তরাষ্ট্র নতুন হামলা চালালে যুদ্ধ আরও ছড়িয়ে পড়বে।

ইরানের সতর্কবার্তা: যুক্তরাষ্ট্রের হামলা হলে যুদ্ধ ছড়াবে

ইরান সতর্ক করেছে যে, যুক্তরাষ্ট্র যদি নতুন করে সামরিক অভিযান শুরু করে, তাহলে মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব আরও বিস্তৃত হবে।

শনিবার (৩১ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া এই হুঁশিয়ারি দেন। তিনি বলেন, ইসরায়েলের চাপ ও প্ররোচনার কারণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি আবারও সামরিক অভিযান শুরু করেন, তাহলে যুদ্ধের আগুন আরও ছড়িয়ে পড়বে।

আকরামিনিয়া জানান, এবারের সংঘাতের সমাপ্তি ট্রাম্পের হাতে থাকবে না। তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কূটনৈতিক প্রচেষ্টার অতীত ভূমিকার কথা উল্লেখ করে বলেন, ইরানের সেনাবাহিনী নিয়মিতভাবে যুদ্ধের প্রস্তুতি বাড়াচ্ছে এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালানোর পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এর জবাবে ইরানও পাল্টা হামলা চালায়।

পরবর্তী সময়ে কূটনৈতিক আলোচনা ও জুনে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হলেও উত্তেজনা কমেনি। বিশেষ করে নিরাপত্তাব্যবস্থা এবং হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিয়ে দুই পক্ষের মধ্যে মতবিরোধ অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন