মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

ট্রাম্পের দাবি, ইরানের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার খবর ভিত্তিহীন

ট্রাম্প ইরানের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার খবরকে ভিত্তিহীন বলেছেন। নিউইয়র্কে চলমান আলোচনার মধ্যে তার এ মন্তব্য আসে।

ট্রাম্পের দাবি, ইরানের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার খবর ভিত্তিহীন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। নিউইয়র্কে কাতারের মধ্যস্থতায় চলমান যুক্তরাষ্ট্র ও ইরানের পরোক্ষ আলোচনার মধ্যে তিনি এ মন্তব্য করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সোমবার নিউইয়র্কে দুই দেশের মধ্যে সংঘাত বন্ধে আলোচনা হয়েছে। আলোচনায় ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব, হরমুজ প্রণালি পুনরায় চালু এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিলের বিষয়গুলো উঠে এসেছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানান, কাতারি মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকে ইরানের শর্তগুলো কীভাবে পূরণ করা যাবে, সে বিষয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, 'মধ্যস্থতাকারীদের কিছু প্রস্তাব ছিল এবং আমরা একমত হয়েছি যে, তারা মার্কিন পক্ষের সাথে আলোচনা করবেন।'

এদিকে, ট্রাম্প বলেন, ইরানের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার তথ্য ভিত্তিহীন। তিনি দাবি করেন, যুদ্ধে ওয়াশিংটন দ্রুত জয়ী হবে।

জাতিসংঘে ইরানি মিশনের কাউন্সিলর নাসের আসাদি নাজারি বলেন, 'আমাদের পাল্টা পদক্ষেপ মার্কিন সামরিক স্থাপনার মধ্যেই সীমাবদ্ধ ছিল। ইরান সর্বোচ্চ সংযম প্রদর্শন করেছে।'

রোববার গোপনে সংযুক্ত আরব আমিরাত সফর করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে বৈঠক করেন।

বিজ্ঞাপন