সোমবার, ২৭ জুলাই, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

ইরান: যুক্তরাষ্ট্র হামলা শুরু করলে যুদ্ধ আরও বিস্তৃত হবে

ইরান সতর্ক করেছে, যুক্তরাষ্ট্র হামলা শুরু করলে যুদ্ধ আরও বিস্তৃত হবে।

ইরান: যুক্তরাষ্ট্র হামলা শুরু করলে যুদ্ধ আরও বিস্তৃত হবে

ইরানের সেনাবাহিনী সতর্ক করেছে যে, যুক্তরাষ্ট্র যদি আবারও হামলা শুরু করে, তবে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ আরও বিস্তৃত হবে।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে এক সাক্ষাৎকারে সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামিনিয়া এই সতর্কবার্তা দেন। তিনি বলেন, 'আমেরিকানরা যদি আবারও ইহুদিবাদীদের প্রতারণার ফাঁদে পা দেয়, অথবা তাদের সঙ্গে মিল রেখে কাজ করে এবং বিশেষ করে বিমান হামলার মাধ্যমে যুদ্ধ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়, তাহলে ভৌগোলিকভাবে এ সংঘাত আরও বিস্তৃত হবে।'

আকরামিনিয়া দাবি করেন, যুদ্ধ ইতিমধ্যে লোহিত সাগরের প্রবেশপথ বাব এল-মান্দেব প্রণালি পর্যন্ত ছড়িয়ে পড়েছে। তিনি ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী ও সৌদি আরবের মধ্যে সাম্প্রতিক সামরিক উত্তেজনার বিষয়টি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, 'আমাদের অভিযানের পরিধি এখন পুরো অঞ্চলজুড়ে বিস্তৃত হয়েছে। এর মধ্যে জর্ডানে থাকা মার্কিন ঘাঁটি থেকে শুরু করে পারস্য উপসাগরীয় দেশগুলোও রয়েছে।'

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বর্তমান অবস্থাকে 'কঠিন ও অস্থিতিশীল' বলে উল্লেখ করে আকরামিনিয়া জানান, ওয়াশিংটন এখন নতুন কৌশল খুঁজছে। তিনি বলেন, 'যেকোনো সম্ভাব্য বিকল্প ও পরিস্থিতির জন্য আমরা প্রস্তুত রয়েছি।'

বিজ্ঞাপন