শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

পাবনায় শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসা পরিচালক আটক

পাবনায় শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসার পরিচালক আটক, এলাকাবাসীর ভাঙচুর।

পাবনায় শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসা পরিচালক আটক

পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের একটি আবাসিক মহিলা মাদরাসায় চতুর্থ শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসার পরিচালক আবু ইউসুফ (৪৫) কে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) গভীর রাতে ভাউডাঙ্গা কালুরপাড়া এলাকায় অবস্থিত 'নুরে মদিনা আবাসিক মহিলা মাদরাসায়' এই ঘটনা ঘটে। স্থানীয়দের মতে, আবু ইউসুফ কয়েক বছর আগে স্থানীয় ইসায় প্রামাণিকের বাড়ি ভাড়া নিয়ে মাদরাসাটি প্রতিষ্ঠা করেন।

স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার গভীর রাতে আবু ইউসুফ জোরপূর্বক ওই শিক্ষার্থীকে নিজের শয়নকক্ষে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শিশুটির এক সহপাঠী ঘটনাটি দেখতে পেয়ে চিৎকার শুরু করে। তার চিৎকারে স্থানীয়রা এসে শিশুটিকে উদ্ধার করেন এবং আবু ইউসুফকে আটক করে পুলিশে খবর দেন।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আবু ইউসুফকে আটক করে থানায় নিয়ে যায়। শুক্রবার সকালে ঘটনা জানাজানি হলে ক্ষুব্ধ এলাকাবাসী মাদরাসাটিতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।

পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ জানিয়েছেন, ভুক্তভোগী শিশুটির চাচা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিজ্ঞাপন