শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

গাজীপুরে কাভার্ড ভ্যানের চাপায় পুলিশের এসআই ও বিএনপি নেতা নিহত

গাজীপুরে কাভার্ড ভ্যানের চাপায় পুলিশের এসআই ও বিএনপি নেতা নিহত, আহত আরও দুই পুলিশ সদস্য।

গাজীপুরে কাভার্ড ভ্যানের চাপায় পুলিশের এসআই ও বিএনপি নেতা নিহত

গাজীপুরের কালীগঞ্জে রাতের টহল চলাকালে কাভার্ড ভ্যানের চাপায় পুলিশের উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান ও বিএনপির নেতা মোহাম্মদ রফিকুল ইসলাম নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পুলিশের আরও দুই সদস্য, যাদের একজনের অবস্থা গুরুতর।

শুক্রবার ভোর রাতে কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের সামনে টঙ্গী-ঘোড়াশাল আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত এসআই মিজানুর রহমান (৩০) এবং রফিকুল ইসলাম কালীগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, টহল ডিউটির সময় এসআই মিজানুর রহমানসহ পুলিশের একটি দল মহাসড়কের পাশে সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করছিলেন। এ সময় একটি অজ্ঞাতনামা কাভার্ড ভ্যান তাদের চাপা দেয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক রফিকুল ইসলামকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত এসআই মিজানুর রহমান ও পিএসআই জাবেদ ওমরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

শুক্রবার সকাল ৬টা ৪৭ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় এসআই মিজানুর রহমানের মৃত্যু হয়। পিএসআই জাবেদ ওমর বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত কনস্টেবল ফজলে রাব্বিকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার পর কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মুত্তাজুল ইসলাম ও কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। ওসি জাকির হোসেন জানান, ঘটনার তদন্ত চলছে এবং চাপা দেওয়া গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন