মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

গাজীপুরে পৃথক রেললাইনের পাশ থেকে নারী-পুরুষের মরদেহ উদ্ধার

গাজীপুরে পৃথক স্থানে রেললাইনের পাশে নারী-পুরুষের মরদেহ উদ্ধার করা হয়েছে।

গাজীপুরে পৃথক রেললাইনের পাশ থেকে নারী-পুরুষের মরদেহ উদ্ধার

গাজীপুরের জয়দেবপুরে রেললাইনের পাশে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক হোসেন জানান, ঢাকা-ময়মনসিংহ রেললাইনের আউটার সিগন্যালে মরদেহটি পড়ে ছিল। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।

তিনি বলেন, নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি এবং পরিচয় শনাক্তের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

অন্যদিকে, কালিয়াকৈরে ভোরে ট্রেনের ধাক্কায় এক নারী নিহত হন। পাকার মাথা এলাকায় রেললাইনের ওপর দিয়ে হাঁটার সময় এ দুর্ঘটনা ঘটে। ওই নারীর পরিচয়ও জানা যায়নি।

বিজ্ঞাপন