বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

গাজীপুরে শ্রমিক আন্দোলনে সহিংসতা রোধে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্কতা

গাজীপুরে শ্রমিক আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক, কারখানা খুলেছে।

গাজীপুরে শ্রমিক আন্দোলনে সহিংসতা রোধে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্কতা

গাজীপুরে ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা দাবিতে চলমান শ্রমিক আন্দোলনে সহিংসতা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। বুধবার সকাল থেকে বেশির ভাগ কারখানা খুলে দেওয়া হয়েছে।

পুলিশ জানায়, গতকাল আন্দোলনের সময় আহত এক শ্রমিক মারা গেছেন। শিল্প পুলিশ সূত্রে জানা যায়, গাজীপুরের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান খুলে দেওয়ার পর শ্রমিকেরা কর্মস্থলে যোগ দিয়েছেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

গাজীপুর শিল্পাঞ্চল-২ এর পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন, "এখন পর্যন্ত কোনো বিশৃঙ্খলার খবর নেই এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।" তিনি জানান, ভোগড়া বাইপাস এলাকায় টোল প্লাজা ভাঙচুরের ঘটনায় সাতজনকে আটক করা হয়েছে এবং ১২ শত অজ্ঞাত আসামির বিরুদ্ধে মামলা করা হয়েছে।

শ্রমিক আন্দোলনের মধ্যে গুরুতর আহত তৌফিক শেখ (২১) নামের এক শ্রমিক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি হামলার সময় মুঠোফোনে ভিডিও ধারণের চেষ্টা করছিলেন।

নিহত তৌফিক গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বাসিন্দা ছিলেন এবং গাজীপুরের বাংলাবাজার এলাকায় কাজ করতেন। জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া জানান, সহিংসতা রোধে পুলিশ, আনসার, এসআরবি সদস্যদের পাশাপাশি ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

জেলা প্রশাসনের ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটও পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। তিনি জানান, বর্তমানে শিল্পাঞ্চলের পরিবেশ স্বাভাবিক রয়েছে।

বিজ্ঞাপন