মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

জয়পুরহাটে পাঁচ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার

জয়পুরহাটে পাঁচ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার।

জয়পুরহাটে পাঁচ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আজিজুল ইসলাম (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে পাঁচবিবি উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের মালিদহ গ্রামে এ ঘটনা ঘটে।

গ্রেফতারকৃত আজিজুল ইসলাম মালিদহ গ্রামের ছলিম উদ্দীনের ছেলে। ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে পাঁচবিবি থানায় একটি মামলা করেছেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৯টার দিকে শিশুটি নিজ বাড়ির সামনে অভিযুক্ত আজিজুল ইসলামের সাত বছর বয়সী মেয়ের সঙ্গে খেলাধুলা করছিল।

এ সময় আজিজুল তার নিজের মেয়েকে কৌশলে দোকানে পাঠিয়ে দেন এবং ভুক্তভোগী শিশুটিকে নিজের শয়নকক্ষে ডেকে নিয়ে যৌন নিপীড়নের চেষ্টা চালান। একপর্যায়ে শিশুটি চিৎকার দিলে আসামি তাকে ছেড়ে দেন এবং শিশুটি দৌড়ে বাড়িতে চলে যায়।

পরে শিশুটির মা ও স্থানীয়রা অভিযুক্তের বাড়িতে গিয়ে ঘটনার কারণ জানতে চাইলে তিনি কোনো উত্তর না দিয়ে পালানোর চেষ্টা করেন। স্থানীয়রা বিষয়টি পাঁচবিবি থানা পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে গ্রেফতার করে।

বিষয়টি নিশ্চিত করে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তামবিরুল ইসলাম জানান, এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা করেছেন। গ্রেফতার আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।

বিজ্ঞাপন